মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২০৩ বার পঠিত

রানা মাহমুদ:

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১২/০৫/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২১.৪৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ২৬/২ দেওভোগ এলএন রোডস্থ জনৈক মোখলেছুর রহমান পল্টু এর টিনসেড বাড়ির সামনে গলি রাস্তার উপর আসামি ০১। মোঃ হৃদয় (৩৮), পিতা- মোখলেছুর রহমান, মাতা-লাকি বেগম, স্থায়ী: (দেওভোগ আখড়া), থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ এবং ০২। মোখলেছ (৫৬), পিতা- মৃত আ: গফুর, মাতা- মাবিয়া খাতুন, স্থায়ী : গ্রাম- দেওভোগ (আখড়ার মোড় (শের মোহাম্মদ এর বাড়ী), থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জদ্বয়কে অভিযান পরিচাল করে গ্রেফতার করা হয়। এই অভিযানে আসামিদের দেহ তল্লাশী করে ০১। মোঃ হৃদয় (৩৮) এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে রক্ষিত একটি স্বচ্ছ পলিথিনের ভিতর ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৩ গ্রাম, মূল্য-৯,০০০/- টাকা এবং আসামী ০২। মোখলেছ (৫৬) এর পরিহিত লুঙ্গির কোমড়ের ডান পাশে কোচরের ভিতর একটি স্বচ্ছ পলিথিনের ভিতর ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park