সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মীরসরাই থানা পুলিশের অভিযানে ৮২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় এবং মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে মীরসরাই থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল ১৪ মে ২০২৬ রাত আনুমানিক ২১:৫০ ঘটিকায় সফল অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসভাস্থ চট্টগ্রামমুখী লেনে থানা গেইটের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় ফেনী-ট-১-০৯৭২ রেজিস্ট্রেশনধারী একটি হলুদ-নীল রঙের ট্রাক তল্লাশি করে ট্রাকের বেড থেকে ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে ট্রাকচালক মাশরাফ উদ্দিন রাহাত (১৯), পিতা- আব্দুর রব, মাতা- বিবি ফাতেমা, সাং- সুন্দরপুর (মোল্লাবাড়ি), ০৭ নং বালিঘর ইউ/পি, থানা- ফেনী সদর, জেলা- ফেনীকে গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ লক্ষ ৪০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, তার সহযোগী চালক রকিবুল ইসলাম সুজন (৩১) জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট এলাকায় কৌশলে গাড়ি থেকে নেমে যায় এবং তাকে গাড়ি চালিয়ে চট্টগ্রাম শহরে নিয়ে যেতে বলে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামী রকিবুল ইসলাম সুজনের বিরুদ্ধে মীরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মীরসরাই থানা পুলিশ মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park