মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কাউখালী থানার অভিযানে অনলাইনে জুয়া খেলা অবস্থায় ০২ জন আসামী গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

১৫ মে ২০২৬ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে অনলাইনে জুয়া খেলা অবস্থায় ০২ জন আসামীকে গ্রেফতার করেছে।

গত ১৪ মে ২০২৬ খ্রিঃ রাত অনুমান ২১.৩০ ঘটিকার সময় কাউখালী থানাধীন ঘাগড়া ইউনিয়নের ০১নং ওয়ার্ড রাঙ্গীপাড়া এলাকায় আকবরের গ্যারেজের সামনে খালি জায়গায় পার্কিং করা ট্রাক নং- চট্টগ্রাম-ন-২০৮২ এর চালকের আসন ও পাশের সিটে বসে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার সময় হাতেনাতে ০২ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলোঃ
১। মোঃ সাফায়েত হোসেন প্রকাশ বাপ্পী (২০), পিতা- মোঃ আবুল কালাম, সাং- রাঙ্গীপাড়া স্কুল টিলা, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি।
২। মোঃ তাহির (২৩), পিতা- মোঃ শামছুদ্দিন, সাং- রাঙ্গীপাড়া, শরীফ মেম্বারের বাড়ীর পার্শ্বে, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি।
অভিযানকালে আসামীদের নিকট হতে ০১টি Android Smart Phone (Model: Realme C61) উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউখালী থানার মামলা নং-০৮, তারিখ- ১৫/০৫/২০২৬ খ্রিঃ, ধারা- সাইবার সুরক্ষা আইন ২০১৫ এর ২০/২৭ মোতাবেক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park