
রাজেকুল ইসলাম:
নওগাঁর রাণীনগর উপজেলায় শুক্রবার রাতের আঁধারে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করলে পুলিশ গোলাম রাব্বানী (৫০) নামের এক ইলেকট্রিক মিস্ত্রী কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত গোলাম রব্বানী উপজেলার কচুয়া গ্রামের রহিম উদ্দীন প্রামানিকের ছেলে। শুক্রবার রাতেই উপজেলার লোহাচুড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই গৃহবধূ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোলাম রব্বানী শয়ন ঘরে ঢুকে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে । এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গোলাম রব্বানীকে হাতেনাতে আটক করে। এঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছে।
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলার আসামী গোলাম রব্বানীকে গ্রেফতার করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।