সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৬ বার পঠিত

জাকির হোসেন:

পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে পিরোজপুর নতুন বাসস্ট্যান্ডের পৌর বাস টার্মিনালে অবস্থিত পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। তবে নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মো. জসিম শেখ অনুষ্ঠানে উপস্থিত না থাকায় তিনি শপথ গ্রহণ করেননি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শেখ রিয়াজ উদ্দিন রানা-সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি শেখ ফরিদ বলেন, “আমরা যাত্রীসেবার মান নিশ্চিত করতে সর্বদা আন্তরিক। ভবিষ্যতে সেবার মান আরও বৃদ্ধি করতে কাজ করব ইনশাআল্লাহ।”
সাধারণ সম্পাদক আলিফ আহমেদ রাজিব বলেন, “যাত্রীসেবা একটি ইবাদতের সমান। তাই মালিক-শ্রমিক সবাই ঐক্যবদ্ধভাবে যাত্রীসেবা নিশ্চিত করতে কাজ করব।”
শপথ বাক্য পাঠ শেষে অধ্যক্ষ আলমগীর হোসেন নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং যাত্রীসেবার মান উন্নয়নে আন্তরিক থাকতে হবে। তিনি সড়ক পরিবহনে শৃঙ্খলা, নিরাপত্তা ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে সমিতির এক সদস্যের ইন্তেকালে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park