সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৩৭ বার পঠিত

নুর আলম
চীফ রিপোর্টার:

সোমবার (৫-ডিসেম্বর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা পৌরসভা (৬নং ওয়ার্ড) এর সাবেক মেয়র অধ্যাপক আব্দুল হক কবিরাজের বাড়িতে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা তথ্য কর্মকর্তা সানজিদা আরা মৌসুমির সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাজিরা উপজেলার সাবেক মেয়র অধ্যাপক আব্দুল হক কবিরাজ, তথ্য সেবা সহকারী অফিসার (তথ্য আপা) সাব্রিনা সারা মেরি, স্থানীয় কাউন্সিলর সেকানদার হাকিদার সহ ৫০’জন সেবা গ্রহীতা মহিলা

তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ণ প্রকল্প (২য় পর্যায়) উপলক্ষে এই উঠান বৈঠকের আয়োজন করে।

জাজিরা উপজেলা তথ্য কর্মকর্তা (তথ্য আপা) সানজিদা আরা মৌসুমির জানান, আমরা গ্রামীণ মহিলাদের ৬টি সেবা দিয়ে থাকি। এগুলো হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার। তথ্যকেন্দ্রে এবং বাড়ির উঠানে গিয়ে আমরা নারীদের বিনা মূল্যে প্রেশার, ডায়াবেটিস পরিমাপ করে থাকি।

তথ্য আপা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত একটি প্রকল্প।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park