সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১০২ বার পঠিত

নাজমুস সাকিব
ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬। এসময় তাদের কাছ থেকে ৫৯৬ বোতল স্কাপ ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার (২১ মে) ভোরে উপজেলার মোমিনতলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

ঝিনাইদহ র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইমামীম মুবীন সরকার সুমন জানান, র‍্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহেশপুরের মোমিনতলা বাজার এলাকায় একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির বহন করা বস্তা তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

তিনি জানান,উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৫৯৬ বোতল স্কাপ ও ২০ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মহেশপুর উপজেলার যাদবপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে সবুজ হোসেন এবং মহসীন নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক দুজনের বাড়িই মহেশপুর উপজেলায়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park