সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও ভুয়া ডিবি পরিচয়ধারীসহ গ্রেফতার ৪

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে পৃথক তিনটি অভিযানে ২ জন পেশাদার মাদক ব্যবসায়ী ও ২ জন ভুয়া ডিবি পরিচয়ধারী ছিনতাইকারী/ডাকাত দলের সদস্যসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিন এর নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে গত ১৯ মে অভিযানগুলো পরিচালিত হয়।

পুলিশ জানায়, রাত ৭টা ১০ মিনিটে সাভার মডেল থানার আগ বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া ও তার টিম পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মারুফ হোসেন (১৮) কে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।

পরে রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়া থানার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান ও তার সংগীয় ফোর্স ভুয়া ডিবি পরিচয়ধারী ছিনতাইকারী/ডাকাত দলের সদস্য মোঃ ইলিয়াস আহমেদ নিরব (৩২) ও কিরণ চন্দ্র দাস (২৭) কে গ্রেফতার করেন।

পুলিশের তথ্যমতে, ইলিয়াস আহমেদ নিরবের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ মোট ৭টি মামলা রয়েছে।

এদিকে একই দিন রাত ১০টা ৪৫ মিনিটে সাভার থানার পুলিশ টাউন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) মোঃ আঃ হাই ও তার টিম পেশাদার মাদক ব্যবসায়ী রিনা রানী পার (৩৮) কে ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park