সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ন‌ওগাঁর‌ নিয়ামতপুরে রাশিসহ সব ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১১৮ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে শিশু রাশিসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২২মে শুক্রবার বিকেল ৫:৩০মিনিটে উপজেলা সদরের প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করে,
নিশাত আহমেদ কেন্দ্রীয় ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় যুবশক্তি, এন সি পি এবং এন সি পি মনোনীত নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর নেতৃত্বে এবং এন সি পি ও যুবশক্তি নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। রাশিসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park