মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শহীদ শেখ ফজলুল হক মণি’র ৮৪ তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

  • আপডেট সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান “শহীদ শেখ ফজলুল হক মণি’র ৮৪ তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যুবলীগের নেতৃবৃন্দ। ৫ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় শহরের কলেজ রোডে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার এর আয়োজনে কয়েক শতাধিক অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা যুবলীগের সদস্য রাসেল আহমেদ সুুপন, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম চুন্নু সিকদার, সাবেক ছাত্রলীগ নেতা টিপু শেখ,জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শামসুল আলম লিটন, যুবলীগ নেতা শাহিন শিকদার, মো: কামাল, তুলিপ, সালাউদ্দিন প্রিন্স সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রিয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নিদের্শক্রমে পিরোজপুরে অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করকে কেন্দ্রিয় যুবলীগের যে কোন নিদের্শনা পালন করবে পিরোজপুরের যুবলীগ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park