সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক খুনী আসামি গ্রেফতার করায় নগদ অর্থ পুরস্কার প্রদান।

  • আপডেট সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৫ বার পঠিত

মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন ফেরারি আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করে আনায় মাননীয় আইজিপি মহোদয় খুশি হয়ে অভিযানে নেতৃত্ব দেয়া সদর থানার সাব ইনস্পেকটর রাসেলকে নগদ অর্থ পুরস্কারে ভূষিত করেন। আজ সন্মানিত পুলিশ সুপার গোপালগঞ্জ জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয়ের হাত থেকে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ জাবেদ মাসুদ ও এস আই রাসেল উক্ত অর্থ পুরস্কার গ্রহন করেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলার সুযোগ্য ও দক্ষ মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নিদের্শনায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) এর সহযোগিতায় এসআই রাসেল আহমেদ সহ গোপালগঞ্জ সদর থানার একটি আভিযানিক টিম ইং ২৪/১১/২২ তারিখ অতিরিক্ত দায়রা জজ আদালত, গোপালগঞ্জ সেসন মামলা নং-৬৩/২০১৫ এর মৃত্যুদন্ড সাজা আদেশ প্রাপ্ত পলাতক আসামি খালিদ ফকির, পিতা-বাবুল ফকির, সাং-চন্দ্রদিঘলিয়া, থানা ও জেলা-গোপালগঞ্জকে আশুলিয়া, ঢাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামি গত ইং ২৬/০৯/২০১৩ তারিখ অটোবাইক চালক জাহিদুল ইসলাম, পিতা-নজরুল মোল্লা, সাং-গোলাবাড়ীয়া, থানা ও জেলা- গোপালগঞ্জকে নৃশংসভাবে হত্যা করেছিল। চাঞ্চল্যকর এই হত্যা মামলার সাক্ষ্য প্রমানের উপর ভিত্তি করে বিচারিক কার্যক্রম শেষে অতিরিক্ত দায়রা জজ আদালত, গোপালগঞ্জ আসামি খালিদ ফকিরকে মৃত্যুদন্ড সাজা আদেশ প্রদান করার পর আসামি খালিদ ফকির বিভিন্ন শহরে আত্মগোপন করে আসছিল। গত ইং ২৫/১১/২১ তারিখ অতিরিক্ত দায়রা জজ আদালত মৃত্যুদন্ড আদেশ প্রাপ্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গ্রেফতারী পরোয়ানা প্রদান করিলে তাকে গ্রেফতার করার জন্য গোপালগঞ্জ থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। কিন্তু আসামি খালিদ ফকির বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন পরিচয়ে ছদ্মবেশ ধারন করে নিজেকে লুকিয়ে রাখে। গ্রেফতারী পরোয়ানা কার্যকরী করার লক্ষ্যে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় দাগী ফেরারী খুনী আসামি খালিদ ফকিরকে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করে বিজ্ঞ প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park