সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত

এ..কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ পুলিশ এর কুমিল্লা জেলা পুলিশ। ঈদকে কেন্দ্র করে ছিনতাই, চুরি, ডাকাতি ও মাদক পাচার প্রতিরোধে গত এক মাস ধরে পরিচালিত বিশেষ অভিযানে ১২৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে দেশীয়-বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
জেলা পুলিশ সূত্র জানায়, কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের সমন্বয়ে এ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এককভাবে ৪৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। এছাড়া কোতোয়ালি থানা ৩৮ জন, সদর দক্ষিণ থানা ২০ জন, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ১৭ জন এবং বুড়িচং থানা ৪ জন ছিনতাইকারীকে আটক করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডিবি পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, চোর চক্রের সদস্য এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জেলা পুলিশ আরও জানায়, সীমান্তবর্তী এলাকা হওয়ায় কুমিল্লা দীর্ঘদিন ধরেই মাদক পাচারের ঝুঁকিতে রয়েছে। ঈদকে সামনে রেখে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা, ইস্কাফ, ফেয়ারডিল, বিদেশি মদ ও বিয়ারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, “ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষ, পশুবাহী যানবাহন ও সাধারণ যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত ও নিরাপদ কুমিল্লা গঠনে আমরা বদ্ধপরিকর।”
তিনি অপরাধ দমনে সর্বস্তরের জনগণের সহযোগিতাও কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park