সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে তরুণী অপহরণের চেষ্টার অভিযোগে আটক ২ স্থানীয়দের তৎপরতায় উদ্ধার প্রাইভেটকার, এলাকায় চাঞ্চল্য

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৮০ বার পঠিত

শাহেদ আহমেদ,
সাতক্ষীরা

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নারানপুর এলাকায় এক তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (২৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতার কাছ থেকে আটক দুই যুবককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয় কালীগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের গৌরপদের ছেলে চিরজিত এবং খানপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকারযোগে নারানপুর এলাকায় এসে এক তরুণীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালায় একটি সংঘবদ্ধ চক্র। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে দুই যুবককে আটক করেন। পরে ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার ও ওই তরুণীকেও উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আটক ব্যক্তিদের পরিচয় ও উদ্দেশ্য নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তরুণী অপহরণের চেষ্টার অভিযোগ সামনে এলে জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক দুই যুবককে হেফাজতে নেয়। একইসঙ্গে ঘটনাস্থল থেকে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় বিভিন্ন অপরাধচক্রের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park