
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে গতকাল ৪ ডিসেম্বর রবিবার রাত ৮ টায় পূর্ব সাতলা গ্রামের মসজিদ বাড়ি জনতা বাজার সংলগ্ন মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির দুই শিক্ষার্থী মোঃ খাইরুল বিশ্বাস (১৬),পিতা. মোঃ শাহাদাৎ বিশ্বাস ও মোঃ শহিদুল বিশ্বাস(১৬),পিতাঃ মোঃ সিরাজ বিশ্বাস এর পথরোধ করে ছুরি ও ব্লেড দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে স্থানীয় তানভীর (২২), পিতাঃ মোঃ আইয়ুব আলী। এতে গুরুত্বর আহত দুই শিক্ষার্থীকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দ্বায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর দেখে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন!
সরেজমিনে গিয়ে জানা যায়, পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী লাবনী আক্তার(১৬),পিতা. মোঃলাভলু মিয়াকে বহিরাগত তানভীর প্রায়ই বিরক্ত করে এটা ঐ শিক্ষার্থীর সহপাঠী খাইরুল ও শাহিদুল কে জানালে তারা তানভীরকে বিরক্ত করতে নিষেধ করায় এ ঘটনা ঘটায়। এ ব্যাপারে অভিযুক্ত তানভীরের সাথে যোগাযোগ করতে চেষ্টা করলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি!
তবে স্হানীয়রা বলেন তানভীর বখাটে একজন ছেলে এর আগেও ওই স্কুলের মেয়ে শিক্ষার্থীদের বিরক্ত করে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন আমার মেয়েকে এর আগে বিরক্ত করেছে স্কুলে যেতে পারতোনা পথরোধ করে আমার মেয়ের সাথে জোর করে কথা বলতো। স্হানীয়রা আরও বলেন কেউ প্রতিবাদ করতে গেলে তাকেও দেয়া হয় হুমকি।
এ ব্যাপারে আহত দুই শিক্ষার্থীর অভিভাবকরা আইনগত বিচার দাবি করেন এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।