মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কুমিল্লা চকবাজারে ছেলের হামলায় মায়ের মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৪১ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা:

কুমিল্লা নগরীর চকবাজার বালুধুম পশ্চিম পাড়া এলাকায় ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রামিম ইসলাম বাবুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার বালুধুম পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেহানা বেগম (৫৫) কুমিল্লা নগরীর চকবাজার বালুধুম পশ্চিম পাড়ার মৃত মনিরুল ইসলামের স্ত্রী। আটক রামিম ইসলাম বাবু (২৭) তাদের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, মমঙ্গলবার সকালে ঘরের ভেতর দা দিয়ে মায়ের মাথায় আঘাত করে রামিম। রেহানা বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের অন্য সদস্যরা জানান, ‘রামিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই মায়ের ওপর নির্যাতন করত। গত রাত থেকেও মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া ও অত্যাচার করছিল। সকালে দা দিয়ে মাথায় কোপ দিলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।’

চকবাজার ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্র রায় জানান, ঘটনার পর অভিযান চালিয়ে নগরীর টমছমব্রিজ এলাকা থেকে রামিম ইসলাম বাবুকে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর আনোয়ার বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আহত নারীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযান নগরীর টমছম ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জাানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park