সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে মারা গেছে সহোদর দুইভাই।

  • আপডেট সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৪৭ বার পঠিত

রকিব হাসান
বিশেষ প্রতিনিধিঃ

মাদারীপুর সদরে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে মারা গেছে সহোদর দুইভাই। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকাজুড়ে বইছে শোক। একটি মামলায় বাবা জেলহাজতে থাকলেও ঘটনার পর পাওয়া যাচ্ছে না মা ও নানীকে। বিষয়টি অস্বাভাবিক বলছে ফায়ার সার্ভিস। এদিকে এটি হত্যাকান্ড নাকি নাশকতা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের গোলাম মাওলা মাতুব্বরের মালিকাধানী একতলা টিনশেট ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। পরে ঘরের তালা ভেঙ্গে পানি ছিটিয়ে আগু*ন নিয়ন্ত্রনের চেষ্টা করেন তারা। খবর পেয়ে তাদের সাথে যোগ দেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রনের আগেই পুড়ে মারা যায় এক বছরের শিশু। এ সময় গুরুতর আহত তিনবছর বসয়ী সহোদর ভাইকে হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টিকে অস্বাভাবিক মনে করে প্রাথমিকভাবে আগু*নের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ।

এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জেরে প্রায়ই ঝগড়া ও মারামা-রি করতো স্বামী-স্ত্রী দুজনে। দুই মাস আগে একটি মামলায় মানিককে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে জেলহাজতে রয়েছে সে। সকালে ঘর তালাবদ্ধ করে অন্যত্র চলে যায় মা ও নানী। এর পরপরই ঘটে এই আগু-নের ঘটনা। ঘটনার পর সহোদর দুই ভাইয়ের মা ও নানী পলাতক রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড নাকি স্বাভাবিক মৃত্যু বিষয়টি বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ।

প্রসঙ্গত ৬ মাস আগে গোলাম মাওলা মাতুব্বরের ঘর ভাড়া নেন শ্রীনদী এলাকার ভ্যানচালক মানিক বৈদ্য। শাশুড়ী, স্ত্রী ও দুই ছেলে নিয়ে সেখানে থাকতেন তিনি। এদিকে ঘটনাস্থল থেকে আগুনের আলামত হিসেবে বেশকিছু মালামাল জব্দ করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park