সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দিনভর জল্পনা কল্পনা শেষে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৯৬ বার পঠিত

রনজিৎ সরকার রাজ
দিনাজপুর

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানীয়া ইউনিয়নের মুরারীপুর গ্রামে পুকুরে মাছ ধরার সময় একটি কষ্টি পাথরের মুর্তি পাওয়ার খবর আসে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে। দিনভর চেষ্টার পর পরিত্যাক্ত অবস্থায় ধান ক্ষেত হতে বিষ্ণু মুর্তিটি উদ্ধার করে পুলিশ।
২৬ মে মঙ্গলবার সকাল ১০টা হতে মুর্তি উদ্ধার অভিযান শেষ হয় রাত সাড়ে ১০টায়। এসআই (নিঃ) লিখন কুমার মন্ডল জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারে ইশানিয়া ইউনিয়নের দক্ষিণ মুরারীপুর গ্রামে জনৈক মোঃ সাইদ চৌধুরীর ধানের জমির আইলের উপর একটি কষ্টি পাথরের মূর্তি পড়ে আছে। বিষয়টি উক্ত অফিসার থানার ওসি মো. মিজানুর রহমান কে জানালে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠায়। এসআই (নিঃ)লিখন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইশানিয়া ইউনিয়নের দক্ষিণ মুরারীপুর গ্রামের জনৈক মোঃ সাইদ চৌধুরীর ধানের জমির আইলের উপর হতে প্রায় ১১ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে। যার অনুমানিক মুল্য প্রায় ১১ লক্ষ টাকা। এবিষয়ে একটি জিডি করা হয়েছে জিডি নং-১৩৩৯। এরিপোর্ট লেখা প্রযন্ত মুর্তিটি বোচাগঞ্জ থানা হেফাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park