সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঈদুল আযহায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মুরাদ সিকদারের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১১৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ মুজাহিদুল হক মুরাদ সিকদার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা শুধু আনন্দের উৎসব নয়, বরং ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক অনন্য শিক্ষা।
তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা। বর্তমান সময়ে হিংসা, বিভেদ ও অস্থিরতার মধ্যেও ঈদের এই মহিমান্বিত শিক্ষা মানুষকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে পারে।”
অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মোঃ মুজাহিদুল হক মুরাদ সিকদার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজের বিত্তবানদের উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো।
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পাবে, যখন সমাজের প্রতিটি মানুষ সমানভাবে আনন্দ ভাগাভাগি করতে পারবে। তাই সকলের প্রতি আহ্বান থাকবে—নিজ নিজ অবস্থান থেকে মানবিক দায়িত্ব পালন করুন।বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সামাজিক বাস্তবতায় এমন ইতিবাচক ও মানবিক বার্তা সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। “ঈদ মোবারক”।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park