শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

নেতারকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করলেন এমপি সালমান ওমর

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১০৫ বার পঠিত

এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ:
​
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে নিজের নির্বাচনী এলাকার কর্মী ও সমর্থকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর।

এই উপলক্ষে শুক্রবার ২৯ মে দুপুরে উপজেলার ধারা বাজার এগ্রোফিশারিজে এক মধ্যাহ্নভোজ ও ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য মানুষ এসে সংসদ সদস্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আগত অতিথিরা উৎসবমুখর পরিবেশে মধ্যাহ্নভোজে অংশ নেন।
​এসময় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর বলেন, “হালুয়াঘাট ও ধোবাউড়ার প্রান্তিক মানুষ ভোটের মাধ্যমে আমাকে তাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। আজ ঈদের এই বিশেষ দিনে আমার কর্মী-সমর্থকদের নিয়ে একটু দুপুরের খাবারের আয়োজন করতে পেরে আমি আনন্দিত।”
​এলাকার উন্নয়ন নিয়ে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, “সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই আমি এই এলাকার প্রান্তিক, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের সমস্যাগুলো নিয়ে মহান জাতীয় সংসদে কথা বলেছি। এলাকার মানুষের প্রত্যাশা ও দাবিগুলো কীভাবে দ্রুত সমাধান করা যায়, তা নিয়ে আমি নিরলস কাজ করে যাচ্ছি।”
​তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “জনগণ যে ভালোবাসার মাধ্যমে আমাকে নির্বাচিত করেছে, তার সম্মান যেন আমি রক্ষা করতে পারি। জীবনের শেষ দিন পর্যন্ত যেন এই এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে পারি, এটাই আমার একমাত্র প্রত্যাশা।”
​পরিশেষে তিনি দেশ ও বিদেশের সকলকে এবং তাঁর নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park