বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

রাজবাড়ীর বাণীবহ ইউনিয়ন জামায়াত ইসলাম এর আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১২৮ বার পঠিত

বাবলু শেখ

ঈদের দিনে এক হয়ে যাই মব ব্যবধান ভুলে এই জনপদ ছেঁমে উঠুক তাকওযারই ফুলে,এই স্লোগান কে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়ন জামায়াত ইসলামের আয়োজনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার ৩০ মে বিকাল ৫টার সময় আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ জামায়ত ইসলাম বাণীবহ ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুর রহমান এর সভাপতিত্বে, ছাত্রশিবিরের নেতা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জামায়াত ইসলামের আমির এডভোকেট নুরুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামের কর্ম পরিষদের সদস্য ও সদর উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা সৈয়দ আহমেদ, জেলা জামায়াত ইসলামের বাইতুল মাল সম্পাদক ফেরদৌসুর রহমান ও বাণী বহ ইউনিয়ন জামায়াত ইসলামের সেক্রেটারী এবং ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলী আকবর ।
ঈদুল আযহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আনন্দ উৎসাহর মধ্য দিয়ে জামায়াত নেতাকর্মীদের উপস্থিতিতে ১০নং বাণীবহ ইউনিয়নে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন,এ সময় আলী আকবর বলেন বাণীবহ ইউনিয়নবাসী আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে অ্যাম্বুলেন্স সুবিধা,কমিউনিটি ক্লিনিক মান উন্নয়ন জন্ম নিবন্ধন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ বিভিন্ন নাগরিক সেবা বিনামূল্যে প্রদান করা হবে বলে প্রত্যায় ব্যক্ত করেন । তিনি আরো বলেন বাণীবহ ইউনিয়নবাসীর জামালপুরের সঙ্গে যোগাযোগ সুবিধার্থে বারেক গ্রামে একটি ব্রিজ নির্মাণ করা হবে ।
একই সঙ্গে মডেল একটি ইউনিয়ন গড়ার লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে জবাব দেহিতামূলক একটি পরিষদ গঠন করা হবে,এবং বাৎসরিক আয় ব্যয়ের হিসাবের চাট জনসম্মুখে টানিয়ে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি বলেন বাণীবহ ইউনিয়নের যুবকদের জন্য আইসিটি শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে ।
ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বাণীবহ ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মাওলানা মনির হোসেন, এতে স্মৃতিচারণী পাঠ সহ উপস্থিত ছিলেন মোঃ হাসমত, ছাত্র শিবির নেতা মোঃ রনি, এনসিপি ছাত্র শক্তির জেলা আহ্বায়ক মোঃ নয়ন মুন্সী, মোহাম্মদ নুরুন্নবী হোসেন, জেলা জামায়াত ইসলামের সমাজ কল্যাণ বিভাগের সেক্রেটারী মোহাম্মদ শরীফ মিয়া ও মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park