সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত।

  • আপডেট সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৮৬ বার পঠিত

শহিদুল ইসলাম(শাহেদ)

মাদারীপুরের কালকিনি বৈধ কাগজপত্র না থাকায় একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে কালকিনি পৌরসভার ঝুড়গাঁও এলাকায় এই অভিযানের নেতৃত্ব দেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঘনবসতির এক কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে পরিবেশ অধিদফতর। অথচ কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের ঝুড়গাঁও এলাকায় বেশ কয়েকবছর আগে গড়ে ওঠে জামাল সরদারের মালিকানাধীন মেসার্স বিএসএম নামের একটি ইটভাটা। এর কালো ধোঁয়া নষ্ট করছে আশপাশের পরিবেশ। এমন কি নিয়মিত ওই ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা কাঠ ও গাছপালা। এই অভিযোগের পেক্ষিতে সেখানে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালতের একটি দল। পরে সত্যতা পেলে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় ইটভাটাটি। একপর্যায়ে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ দেন ভ্রাম্যমাণ আদালত। এমন অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে কালকিনি ভুমি সহকারী কমিশনার কায়েসুর রহমান ও কালকিনি ফায়ার সার্ভিসের লিডার মো. জাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park