মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১০৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মহোদয় শামীমা পারভিনের নির্দেশনায় ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক দুটি অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯টা ৫ মিনিটে আশুলিয়া থানাধীন উত্তর গাজীরচট এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া (৩৬), পিতা: মৃত আলাল মিয়াকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫,০০০ (পনের হাজার) টাকা।

পরবর্তীতে ১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১টা ৩০ মিনিটে ধামরাই থানাধীন কুমড়াইল এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে মোবারক হোসেন (২৭), পিতা: মান্নান; ইমরান (২৯), পিতা: মৃত ইলিয়াস জাবেদ এবং রিপন (২৬), পিতা: আব্দুল মালেককে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০,০০০ (ষাট হাজার) টাকা।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park