সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১০৭ বার পঠিত

রনজিৎ সরকার রাজ:

দিনাজপুর প্রতিনিধি:

৪ জুন দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের ঢেপা ব্রীজ সংলগ্ন মৃত সানাউল্লাহ ওরফে সোনা মিয়ার ছেলে মামলার আসামি কথিত কাজী লম্পট রয়েল (৩৮) কে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ ।
প্রেম বাজারের চা দোকানদার মংঙ্গু’র মেয়ে এবং অন্যের স্ত্রী, মামলার বাদী পারভীন খাতুন কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন আইন স্পেশাল ট্রাইব্যুনালের নির্দেশে তার বিরুদ্ধে ১জুন বীরগঞ্জ থানায় ১ নম্বর মামলা রেকর্ড করা হয়।
স্থানীয় ও মামলার আর্জি সূত্রে জানা যায় মামলার বাদী পারভীন খাতুন একই এলাকার জনৈক আব্দুর রাজ্জাক মেম্বারের স্ত্রী হিসেবে সংসার করা কালে লম্পট রয়েল তাকে ফুঁসলিয়ে সংসার ভেঙে পালিয়ে নিয়ে বিবাহের প্রলোভনে দীর্ঘদিন থেকে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করতে থাকে।

লম্পট রয়েল দীর্ঘদিন থেকে এলাকায় নিকাহ রেজিস্টার তথা কাজির সহকারী হিসেবে পরিচয়ে গোপনে অবৈধভাবে বিবাহ রেজিস্ট্রি সম্পন্ন করে আসছে।

তাই সহজ সরল বাদিনী কে রয়েল নিজেই কাজী রেজিস্ট্রি করে বিবাহ করেছে মর্মে জানিয়ে স্ত্রীর ন্যায় কখনো ভাড়া বাসা, কখনো নিজ বাড়িতে সংসার চালিয়ে আসছে।
সম্প্রতি লম্পট, প্রতারক, ভুয়া কাজি রয়েল বাদীনি কে বলে সে তাকে বিবাহ করে নাই এবং বাড়ি হতে তাড়িয়ে দিলে এই মামলার উদ্ভবসহ কারাগারে যায় রয়েল।
বিতর্কিত লম্পট রয়েল এলাকার উশৃংখল যুবক হিসেবেও বহুল সমালোচিত।

তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকার জনগন কে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park