বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

জাজিরায় মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৮৫ বার পঠিত

রানা মাহমুদ:

শরীয়তপুরের জাজিরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিকেলে জাজিরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাইকশা নমকান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানা পুলিশের একটি চৌকস দল দক্ষিণ বাইকশা নমকান্দি গ্রামের নড়িয়ার রফিকের পরিত্যক্ত বাড়ির নিচতলার একটি খোলা কক্ষে অভিযান চালায়। অভিযানের সময় চারজনের হেফাজত থেকে মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কাদির ফকির (৪২), শরীফ ফকির (৫১), রতন মুন্সি (৩৯) এবং মিলন শেখ (৩৫)। তাদের সকলের বাড়ি জাজিরা উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় জাজিরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা নং-৬, তারিখ ৪ জুন ২০২৬; জিআর নং-১৫৯ ধারা ৩৬(১) সারনির ১০(ক)/৪১ রজু করা হয়েছে।

জাজিরা থানা পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার প্রতিটি এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park