বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান: আ.লীগ-যুবলীগের ৩ নেতাসহ আটক-২০

  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

আলমগীর মানিক

রাঙামাটি শহরে রোববার সন্ধ্যা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত পরিচালিত পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাসহ অন্তত ২০ জনকে গ্রেফতার ও আটক করা হয়েছে।

ডেভিল হান্ট, কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও সেবন, এবং জুয়া বিরোধী এ অভিযানে শহরের বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি চালায় পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার মো. জসিম উদ্দিন জানান, রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় রোববার বিকেল থেকে পুরো শহরজুড়ে বিশেষ অভিযান শুরু করা হয়। রাত সোয়া ১১টা পর্যন্ত অভিযানে মোট ২০ জনকে গ্রেফতার ও আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদার। তাদের ডেভিল হান্ট সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া কিশোর গ্যাং কার্যক্রম, জুয়া এবং মাদক কেনাবেচার অভিযোগে আরও ১৭ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে কোতয়ালী থানার অফিসার মো. জসিম উদ্দিন বলেন, “রাঙামাটি শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ বদ্ধপরিকর। কিশোর গ্যাং, মাদক, জুয়া কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত শহরজুড়ে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালিত হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সন্দেহভাজন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park