সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ন‌ওগাঁর নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬০ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬থেকে৪০ লক্ষ্য টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুন নিয়ামতপুর থানার এসআই (নিরস্ত্র) আরিফুল ইসলামের নেতৃত্বে এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নিয়ামতপুর উপজেলার ৬নং পাড়ইল ইউনিয়নের অন্তর্গত তুলার বাঐল গ্রামে হামেদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেখানো মতে বাড়ির ভেতরে রাখা তিনটি পাটের বস্তা থেকে মোট ৯০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী ও মাদক ব্যবসায়িক অংশীদার রশিদ (৪৪)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পেশাদারভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে স্থানীয় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি দামে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
নিয়ামতপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park