সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদক সেবনের অভিযোগে কাশিমপুর কারাগারের কারারক্ষী বরখাস্ত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মাদক সেবন ও মাদক সরবরাহের অভিযোগে এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

অভিযুক্ত মো. মশিউর ওই কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে কারা প্রশাসনে ব্যাপক আলোচনা শুরু হয়।

কারাগার সূত্রে জানা গেছে, মশিউরের বিরুদ্ধে এর আগেও মাদকসহ বিভিন্ন অভিযোগে নয়টি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। সর্বশেষ অভিযোগের পর তার বিরুদ্ধে মোট ১০টি বিভাগীয় মামলা হলো। এছাড়া অতীতেও তার বিরুদ্ধে একাধিকবার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, মশিউর কারাগারের বাইরে হরিণাচালা এলাকাসহ বিভিন্ন স্থানে গিয়ে মাদক সেবন করতেন। একই সঙ্গে কারাগারের আশপাশের মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে। এর মাধ্যমে তিনি কারাগারের ভেতরে বন্দীদের কাছে মাদক সরবরাহ করতেন বলেও অভিযোগ উঠেছে। গোপন ক্যামেরায় ধারণ করা একটি ভিডিওতে তার মাদক সেবনের দৃশ্য ধরা পড়ে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানের পর মো. মশিউরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park