সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পদ্মার চরে আধিপত্যের লড়াই: স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭৬ বার পঠিত

মাহাবুর রহমান
লালপুর প্রতিনিধি

নাটোরের লালপুরে পদ্মা নদীর বালুমহাল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে সীমান্তবর্তী চরজাজিরা এলাকায় একটি স্পিডবোটের ভেতর থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আজিজুল হক ঝড় (৩৫) বাগাতিপাড়া উপজেলার বাসিন্দা এবং চারঘাট এলাকায় কাকন বাহিনীর বালু পয়েন্টে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, ভোরের দিকে কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘা উপজেলার মাঝামাঝি পদ্মা নদীর হবির চর এলাকায় কাকন বাহিনী ও বেলাল বাহিনীর মধ্যে বালুমহাল দখল নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আজিজুল হক ঝড় গুলিবিদ্ধ হন।

পরে দুর্বৃত্তরা তাকে স্পিডবোটে করে লালপুর উপজেলার চরজাজিরা মৌজার নদীর কিনারায় ফেলে রেখে যায় বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি সবুজ-নীল রঙের স্পিডবোট থেকে তার মরদেহ উদ্ধার করে এবং নৌযানটি জব্দ করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে, লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল সম্পন্ন করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে লালপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park