
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবির) অভিযানে ৭৪ পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার সহ দুই জন আসামী কে গ্রেফতার করা হযেছে। বুধবার ১০ জুন সকাল ১১ টার দিকে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রাজবাড়ী গোয়ালন্দ ঘাট-কুষ্টিয়াগামী মহাসড়কের বন্ধ থাকা মেসার্স খাজা ট্রেডার্সের রড সিমেন্টের দোকানের সামনে থেকে এ হিরোইন উদ্ধার করা হয়।
এতে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার ঢালার পাড় চড় অযোধ্যা গ্রামের মোঃ হালিম মোল্যার ছেলে মোঃ সজিব মোল্লা, অন্য আসামী লক্ষীপুর ধোপাবাড়ি গ্রামের ছগির শেখের ছেলে শিশির শেখ(-২২) এবং একই জেলার কোতআলী থানার গুহ লক্ষীপুর গ্রামের ছগির শেখের ছেলে শিশির শেখ (২১)কে গ্রেপ্তার করা হয়েছে । এতে দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দাযের করা হয়েছে।
রজবাড়ী ডিবি পুলিশের ওসি মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ খানখানাপুরে অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশের সদস্যরা । এ অভিযানে আসামী দুইজন সহ ৭৪ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।