
মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
আজ ঐতিহাসিক ৭ই ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গোপালগঞ্জ কর্তৃক মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা, বিপিএম,পিপিএম মহোদয় গুরুত্বপূর্ণ ও মর্মস্পর্শী বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি গোপালগঞ্জ জেলায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। রণাঙ্গনে প্রাণ উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করেন। জাতির পিতার আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ মাতৃকার সেবায় তৎপর হওয়ার জন্য তিনি সকলকে আহ্বান জানান। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মহোদয়, জেলা পরিষদের চেয়ারম্যান,জেলা আওয়ামীলীগের সভাপতি এবং জাতীর শ্রেষ্ঠ সন্তান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাগণ।