সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাংবাদিক শুভ্রের ওপর একাধিক হামলার অভিযোগ; দায়েরকৃত মামলা জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্তির আবেদন

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯৩ বার পঠিত

এ. কে. পলাশ,
কুমিল্লা প্রতিনিধি।।

মানবাধিকারকর্মী ও পেশাজীবী সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র তার ওপর সংঘটিত একাধিক হামলা, সাইবার হয়রানি ও বিভিন্ন অভিযোগসংক্রান্ত মামলাগুলো জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্ত করার জন্য আবেদন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, সাইবার অপরাধের অভিযোগ এবং প্রযুক্তিনির্ভর অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এ সংক্রান্ত একাধিক সাধারণ ডায়েরি (জিডি) কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় রেকর্ডভুক্ত হয়েছে।
জিডিগুলোতে সাইবার অপরাধের আলামত, অনলাইন কার্যক্রমের তথ্য এবং বিভিন্ন প্রযুক্তিগত উপাদান সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে বিষয়গুলো আদালতে উপস্থাপন করা হলে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তদন্তের অনুমতি প্রদান করেন।
আদালতের নির্দেশনার পর সংশ্লিষ্ট থানা থেকে মামলার বিভিন্ন আলামত জব্দ করে তদন্তকারী সংস্থার কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও সাইবার অপরাধসংক্রান্ত অভিযোগগুলোর বিষয়ে অধিকতর তদন্ত পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ রয়েছে।
সূত্র জানায়, মামলাটি নন-এফআইআর (Non-FIR) ও নন-জিআর (Non-GR) প্রক্রিয়ায় অনুমোদনের পর এর গুরুত্ব বিবেচনায় অধিকতর তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে দেওয়া হয়েছে। বর্তমানে সাইবার অপরাধ ও অনলাইনভিত্তিক বিভিন্ন অভিযোগ বিশেষ তত্ত্বাবধানে তদন্তাধীন রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধীদের শনাক্তকরণ, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযোগগুলোর প্রকৃত উৎস উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, দীর্ঘদিনের অভিযোগগুলোর নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। তাদের মতে, অভিযোগগুলোর প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে দায়ীদের শনাক্ত করা এবং ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।
সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র বলেন, “আমি আমার দায়েরকৃত মামলাসংক্রান্ত সকল নথিপত্র সংযুক্ত করে জেলা তথ্য অফিসে আবেদন করেছি, যাতে বিষয়গুলো রেকর্ডভুক্ত করা হয়। আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনটি বিবেচনা করে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানে সহযোগিতা করবে।”
তিনি আরও বলেন, চলমান তদন্তের মাধ্যমে মামলার সকল দিক নিরপেক্ষভাবে পর্যালোচনা করে প্রকৃত ঘটনা উদঘাটন হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park