
শহিদুল ইসলাম (শাহেদ)
মাদারীপুর জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয় ৭ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম(বার), পিপিএম এর সভাপতিত্বে এবং জনাব মনিরুজ্জামান ফকির, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর সঞ্চালনায় মাদারীপুর জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। মাসিক কল্যাণ সভায় ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিষয় আলোচনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপস্থিত ছিলেন জনাব চাইলাউ মারমা, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স), জনাব মোঃ আলাউল হাসানম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মনিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (অপস্), এবং অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের সর্বস্তরের সদস্যবৃন্দ।