সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮০ বার পঠিত

এ.কে পালাশ
কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা জেলায় গত এক মাসে ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এপ্রিল-মে দুই মাসে খুনের ঘটনায় মোট ২৭ টি মামলা হয়েছে। একই সময়ে বিভিন্ন কারণে অপমৃত্যুর শিকার হয়েছেন ১০৫ জন। এছাড়া শুধু মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮ জন। ওই মাসে কিশোর গ্যাং সদস্য ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এক মাসে বিভিন্ন অপরাধে ৬১২ টি মামলা দায়ের হয়েছে। এই মাসে ধর্ষণের ঘটনায় ১২ টি মামলা, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ২৪ টি মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬৬ টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১৫ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় মাদক নির্মূল, মব সন্ত্রাস প্রতিরোধ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি জেলার ১০০ কিলোমিটার সীমান্ত এলাকায় হত্যা, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।
সভায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। তবে এ কার্যক্রম আরও গতিশীল করতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মু. রেজা হাসান সভায় বলেন, জেলা আইনশৃঙ্খলা সহ সকল পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহবান করা হচ্ছে। আগামী আইন-শৃঙ্খলা কমিটির সভায় সব বিষয়ে তিনি উন্নতি প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park