সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরা মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করার অভিযোগ উঠেছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ

সাতক্ষীরা মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করার অভিযোগ উঠেছে। আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত ছয় সেবাকর্মীকে অবৈধভাবে ছাটাইয়ের বিরুদ্ধে উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভূক্তভোগীরা।
অভিযোগ, ২০২২ সালের ২৯ জানুয়ারি কোন কারণ ছাড়াই সাতক্ষীরা মেডিকেল কলেজের চার সেবাকর্মীকে ছাটাই করেন তৎকালীন অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস। ছাটাইয়ের পর নতুন করে চার জনকে নিয়োগ প্রদান করেন অধ্যক্ষ। এনিয়ে নুরজাহান, ইদ্রিস আলী, মেহেদী হাসান ও সাহেব আলী চার সেবাকর্মী অবৈধভাবে ছাটাইয়ের বিরুদ্ধে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেন। যার নম্বর ৬৩০৩।
২০২২ সালের ৫ মে উচ্চ আদালত চার সেবাকর্মীদের ছাটাই ও নতুন নিয়োগ অবৈধ ঘোষনা করে রায় প্রধান করেন বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চ । ছাটাই কৃত কর্মীদের পুনরায় নিয়োগের আদেশ দিয়ে মামলার রায় প্রদান করেন। আদেশের কপি উচ্চ আদালত কর্তৃক পাঠানো হয় সাতক্ষীরা মেডিকেল কলেজে। উচ্চ আদালতের আদেশ অমান্য করেন তৎকালীন অধ্যক্ষ রুহুল কুদ্দুস ভূক্তভোগী চার সেবাকর্মীকে যোগদান করাননি। বর্তমান অধ্যক্ষ ডা. আরিফ আহম্মেদও গড়িমসি করে উচ্চ আদালতের বিষয়টি ঝুঁলিয়ে রেখেছেন। ভুক্তভোগী নুরজাহান বলেন, কলেজের পূর্বের ও বর্তমান অধ্যক্ষ আমাদের সঙ্গে অবিচার করছেন। আমাদেরকে নিয়োগ না দিয়ে দীর্ঘদিন টালবাহানা করছেন। আওয়ামী লীগ সরকার পতনের পরে নতুন বাংলাদেশে ন্যায় বিচার পাবো আশা করেছিলাম। কিন্তু বর্তমান অধ্যক্ষ ডা. আরিফ আহম্মেদও উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে আমাদের নিয়োগ না দিয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। যা সম্পূর্ণরুপে অবৈধ ও বেআইনী। দীর্ঘ চার বছর চাকুরি হারিয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। এনিয়ে আমরা আবারও উচ্চ আদালতে যাবো। খোঁজ নিয়ে জানা গেছে, গেল ২২ মে ২৬ তারিখে নতুন করে আউট সোসিংয়ের মাধ্যমে ৪২জন সেবাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন অধ্যক্ষ ডা. আরিফ আহম্মেদ। অথচ পূর্বে উচ্চ আদালতের আদেশ থাকা চার সেবাকর্মীদের আজও যোগদান করানো হয়নি।
এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আরিফ আহমেদ বলেন, এ সংক্রান্ত কাগজপত্র আইনজীবীর কাছে পাঠানো হয়েছে। হাইকোর্ট যে নির্দেশনা দিবে সেটা মানবো এবং চার জনের পদ খালি রেখে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঘটনার বিষয়ে উচ্চ আদালতের আইনজীবী মোখলেছুর রহমান জানান, ৪ জনকে নিয়োগ না দিয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করায় আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park