মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১২৩ বার পঠিত

রনজিৎ সরকার রাজ
(দিনাজপুর) প্রতিনিধি:

১৬ জুন সোমবার রাতে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের খলশী বাজারের পাশে অভিযান চালিয়ে গাজী রহমানের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম আলী (৪৪) কে ১টি মটরসাইকেল, ৬০০ পিস মাদক দ্রব্য ইয়াবা ও ৫ কেজি গাজাসহ গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস ইউনিট নিজপাড়া ইউনিয়নের খলশী বাজারের পাশে উল্লেখিত ৬০০ পিস ইয়াবা, ৫ কেজি গাজা মাদকদ্রব্য উদ্ধারসহ তাকে গ্রেফতার করে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

অভিযানের সময় এজহারকারী উপ-পরিদর্শক জায়েদ আলী জাফরীর সঙ্গে রেইডিং টিম হিসেবে এএসআই ইমরান জাহান, সেপাই আলিফ পাশা, আব্দুর রাজ্জাক, আলামিন ও ওয়্যারলেছ অপারেটর ফেরদৌস আহম্মেদসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

সে সময় বহিরাগত মাদক কারবারি পার্শ্ববর্তী মোহনপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের হাশেম আলীর নিকট হতে এজাহারে বর্নিত অবৈধ মালাগুলো জব্দ করা হয়।

অভিযুক্ত হাসেম আলীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণীয় ১০(খ)/১৯( খ) ধারায় ১৩(৬)২৬ নম্বর মামলা রেকর্ড হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন এতদ্ব সংক্রান্ত একটি মামলা হয়েছে।

আসামিকে যথাসাথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে, বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park