সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মিরপুরে জমি ও ভাড়া বিরোধ: সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ, উঠল জবরদখলের অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরের শাহআলী থানাধীন চিড়িয়াখানা রোড এলাকার একটি মূল্যবান সম্পত্তি ও দুটি দোকানঘরকে কেন্দ্র করে নতুন করে বিরোধের সৃষ্টি হয়েছে। একপক্ষের বিরুদ্ধে অবৈধ দখল, ভাড়া আত্মসাৎ এবং মিথ্যা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিপক্ষকে হেয় করার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।জানা গেছে, মিরপুর সেকশন-১, ব্লক-জি, প্লট নং ১/১-এ অবস্থিত প্রায় ৩০ শতাংশ জমির মালিক ছিলেন মৃত বন্দে আলী মিয়া। উত্তরাধিকার সূত্রে তার সন্তান জাহাঙ্গীর, শাহজাহান ও মমতাজ ওই সম্পত্তির মালিক হন। এর মধ্যে জাহাঙ্গীর ও শাহজাহান তাদের অংশের ২৪ শতাংশ জমি সাংবাদিক ছিদ্দিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়েছে।চুক্তিবদ্ধ পক্ষের অভিযোগ, উক্ত জমির আওতাভুক্ত দুটি দোকানঘরের ভাড়াটিয়া সেতু অটো পার্টসের মালিক মো. জহিরুল হক দীর্ঘদিন তিন ভাইবোনকে সমানভাবে ভাড়া পরিশোধ করলেও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গোপনে শুধুমাত্র মমতাজের সঙ্গে নতুন চুক্তি করে প্রায় ৭ লাখ টাকা অগ্রিম প্রদান করেন। বিষয়টি প্রকাশ্যে এলে উত্তরাধিকারীদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে।সাংবাদিক ছিদ্দিকুর রহমান দাবি করেন, স্থানীয়ভাবে একাধিকবার বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও মমতাজ, তার ছেলে এবং তাদের সহযোগীরা কোনো সালিশি বৈঠকে অংশ নেননি। বরং বিরোধপূর্ণ দোকানঘর দুটি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে নানা কৌশল অবলম্বন করছেন।
তার অভিযোগ, গত ১৯ জুন বিকেলে তার বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে সংশ্লিষ্ট সম্পত্তির অধিকাংশ বাসিন্দা উপস্থিত ছিলেন না। উদ্দেশ্য ছিল তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং চলমান সম্পত্তি বিরোধে জনমত প্রভাবিত করা।অন্যদিকে জাহাঙ্গীর ও শাহজাহান দাবি করেন, তাদের অংশীদারিত্বের ভিত্তিতে সাংবাদিক ছিদ্দিক বৈধভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। তারা অভিযোগ করেন, তাদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে একটি পক্ষ পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায় এক বছর ধরে ভাড়া বণ্টন নিয়ে উত্তরাধিকারীদের মধ্যে বিরোধ চললেও সাংবাদিক ছিদ্দিককে কখনও ভাড়া আদায়ের জন্য চাপ দিতে দেখা যায়নি। বরং তিনি বিরোধ মীমাংসার চেষ্টা করেছেন বলে দাবি করেন তারা।
সাংবাদিক ছিদ্দিক আরও জানান, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র ও আইনি প্রক্রিয়ায় তিনি বিপুল অর্থ ব্যয় করেছেন। তার দাবি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক উক্ত জমিকে কয়েকটি বাণিজ্যিক প্লটে বিভক্ত করে বরাদ্দ দেওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে তিনি মহামান্য হাইকোর্টে রিট পিটিশন নং-৭০০/২০২৬ দায়ের করেন এবং আদালত তার পক্ষে আদেশ প্রদান করেন। ওই আদেশের ভিত্তিতেই তিনি সম্পত্তিতে সাইনবোর্ড স্থাপন করেছেন বলে জানান।তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন আয়োজনের পাশাপাশি তাকে ও তার চুক্তিদাতাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলায় জড়ানোর হুমকি এবং প্রাণনাশের আশঙ্কা সৃষ্টি করা হচ্ছে।এ ঘটনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল বিষয়টির সুষ্ঠু তদন্ত, প্রকৃত মালিকানা নির্ধারণ এবং আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত সমাধানের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park