মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

তোফাজ্জল হোসেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব হওয়ায় পিরোজপুরে আনন্দের বন্যা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব হিসেবে মোঃ তোফাজ্জল হোসেন মিয়া নিয়োগ পাওয়ায় পিরোজপুরে বইছে আনন্দের বন্যা। জেলার ভান্ডারিয়া উপজেলার মিয়া বাড়ির সন্তান মো. তোফাজ্জল হোসেন মিয়া। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব থেকে ৮ ডিসেম্বর মঙ্গলবার প্রধানমন্ত্রীর মূখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার পরে তার জন্মভূমি ভান্ডারিয়া, পিরোজপুর সদর এবং মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। এসব মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের আয়োজন করেন আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া আনন্দ উৎসবে স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
এ বিষয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভান্ডারিয়াবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মো. তোফাজ্জল হোসেন মিয়া’র মত সৎ ও যোগ্য কর্মকর্তার বাড়ি উপজেলায় হওয়ায় আমরা গর্বিত।
মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক মোঃ আজিজুল হক সেলিম মাতুব্বর জানান, পিরোজপুরের সন্তান মোঃ তোফাজ্জল হোসেন মিয়া প্রধানমন্ত্রীর মূখ্য সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় মঠবাড়িয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park