সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

তীরনই নদীতে ভ্রাম্যমাণ অভিযান, অবৈধ মাছ ধরার জাল জব্দ করে ধ্বংস

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১০৯ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় তীরনই নদীতে অবৈধ মাছ শিকার রোধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার বুনিয়াডাঙ্গী-কাশীপুর এলাকার পানি নিয়ন্ত্রণ ব্রিজ সংলগ্ন নদীপথে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, নদীর বিভিন্ন স্থান থেকে ১২টি রিং জাল, ৪টি ঘুপসি জাল এবং ৫টি কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বালিয়াডাঙ্গী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা এবং মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাছের প্রজনন ও বংশবৃদ্ধির পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park