মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পিরোজপুরে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস উদযাপন।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুর মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শহরের ভাগিরথী চত্তরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়। প্রথমে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হেপী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। এর পরপরই পুষ্পমাল্য অর্পন করেন সিভিল সার্জন, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা শিক্ষা অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারী বেসরকারী অফিস, বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ।

স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন শেষে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রকক্ষিণ করে টাউনক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে মিলিত হয়। টাউনক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন শেষে এক আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবধনা ও সন্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

দুপুরে বঙ্গবন্ধু ক্রিড়াসেবী কল্যান ফাউন্ডেশনের অর্থায়নে পিরোজপুর জেলা ক্রিড়াবিদ ও ক্রিড়াসেবীদের মাঝে চেক প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ক্রিড়া সংস্থা মিলনায়তনে এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম রায় চৌধুরী, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা মহিলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক তাসলিমা নকীব, সাবেক মহিলা কাউন্সিলর মিনারা বেগম প্রমুখ। এ সময় পাঁচ হাজার টাকা করে পিরোজপুর জেলার ৮০ জন ক্রিড়াবিদ ও ক্রিড়াসেবীদের মাঝে ৪ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক।

এর আগে দুপুরে পিরোজপুর মুক্ত দিবস উপলক্ষে জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় জেলা জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব সহ ক্রিড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park