মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ময়মনসিংহের ত্রিশালে কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও হাঁস-মুরগির বাচ্চা বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

‎
‎ইকবাল হোসেন
ত্রিশাল প্রতিনিধি:

কিশোরীদের আত্মকর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) ও সেল্প কর্মসূচির উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে সেলাই মেশিন, হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।
‎রোববার (২১ জুন) দুপুরে ত্রিশাল ব্র্যাক অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ৬ জন কিশোরীর মাঝে ৬টি সেলাই মেশিন, ৬ জন কিশোরীর মাঝে হাঁসের বাচ্চা এবং ২৬ জন কিশোরীর প্রত্যেককে ২০টি করে ফাউমি জাতের মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন আয়বর্ধক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সেলাই মেশিন ও হাঁস-মুরগি বিতরণের মাধ্যমে উপকারভোগীরা নিজ উদ্যোগে আয় করার সুযোগ পাবে, যা তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র এলাকা ব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায়, সিনিয়র এলাকা ব্যবস্থাপক (প্রগতি) আবু সাঈদ এবং সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম।
‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল ব্র্যাক এরিয়া অফিসের সেল্প কর্মসূচির এরিয়া অফিসার পূর্ণিমা রাণী সরকার, কমিউনিটি অর্গানাইজার লিফাতুন্নেছা, শাখা হিসাব কর্মকর্তা বাবুল আলমসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
‎অনুষ্ঠান শেষে উপকারভোগী কিশোরীরা ব্র্যাকের এ ধরনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রাপ্ত উপকরণ কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park