সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নওগাঁ ডিবি পুলিশের অভিযানে ধরা পড়েছে শয়তানের নিঃস্বাস নামে আন্ত জেল চক্র দল

  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১২৯ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁ জেলা ডিবি পুলিশের জালে ধরা পরেছে শয়তানের নিঃস্বাস নামে ক্যামিক্যাল নামে এক মিডিসিন ব্যাবহার মেয়ে মানুষ কে সাময়িকী জ্ঞান হরিয়ে ফেলে এবং তার কাছে যা আছে তা সব আন্তঃজেলা এই চক্রের হাতে তুলে দেয়,সেই চক্র কে ধরলেন নওগাঁ ডিবি পুলিশ।

নওগা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সরাসরি নির্দেশে, ডিবি পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে, বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে শয়তানের নিঃস্বাস চক্রের তিন সদস্য কে পাকড়াও করতে সক্ষম হন।

গত কয়েক মাসে নওগাঁ জেলায় একদল অপরাধী শহরের কয়েকটি স্থানে বয়স্ক মহিলাদের টার্গেট করে কথিত শয়তানের নিঃশ্বাস অর্থাৎ এক বিশেষ ধরনের কেমিক্যাল scopolamine ব্যবহার করে ভিকটিমকে সম্মোহিত করে ভিকটিমের নিকট থাকা অলংকার এবং টাকা পয়সা হাতিয়ে নেয়। এই কেমিক্যালটা কোনভাবে নাকে প্রয়োগ করলে আক্রান্ত ব্যক্তি কিছু সময়ের জন্য স্মৃতি ভ্রম হয়ে যান এবং অপরাধীর কথামতো কাজ করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় ভিকটিম নিজেই তার কানের দুল স্বর্ণালংকার এবং টাকা পয়সা অপরাধীর হাতে স্বেচ্ছায় তুলে দিচ্ছে কখনো বা বাসায় আলমারি খুলে অলংকার এবং টাকা পয়সা অপরাধীদের হাতে তুলে দিচ্ছে।

এ সংক্রান্তে নওগাঁ থানায় মোট তিনটি মামলা হয়। এই মামলার তদন্তে পুলিশ বেশ কয়েকবার নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ এবং বিভিন্ন ডাটা ভিত্তিক এনালাইসিস করে জেলা গোয়েন্দা শাখা জানতে পারে যে একটি অপরাধী চক্র ২০ /০৬/২৬ টাঙ্গাইলে এই ধরনের ঘটনা ঘটাতে যাচ্ছে। এই সংবাদ পরপরই পুলিশ সুপারের নির্দেশনায় একটি শক্তিশালী পুলিশ দল টাঙ্গাইল প্রেরণ করা হয়। গোয়েন্দা পুলিশ টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে। তিন সদস্য হচ্ছে মোঃ আবু হাসান; মো বাবু ;মো সবুজ ; প্রত্যেকের বাড়ি চনপাড়া, থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ। ইতিমধ্যে নওগাঁ জেলার কয়েকজন ভিকটিম এই অপরাধীদেরকে গ্রেফতার করার পর দেখে সনাক্ত করেছে।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় এই চক্রটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় রয়েছে। তাদের আট দশটি গ্রুপ রয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে মানুষকে শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে বা কেমিক্যাল প্রয়োগ করে এই ধরনের অপরাধ করে বেড়ায়। ইতিমধ্যে তারা নারায়ণগঞ্জ, নওগাঁ, খুলনা, ফরিদপুরসহ কয়েকটি জেলায় কমপক্ষে দশটি অপরাধ সংগঠিত করেছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন এই অপরাধ সংগঠনের ক্ষেত্রে তারা বয়স্ক মহিলাদের কে টার্গেট করেন। প্রথমে একজন অভিনয় করে ভিকটিম এর কাছে সাহায্য চায়, পরে একজন এসে ভিকটিমের কথা বলার চেষ্টা করে, অপরজন এসে ভিকটিমকে শয়তানের নিঃশ্বাস বা কেমিক্যাল স্প্রে করে। অতঃপর ভিকটিম অপরাধীর কথামতো সম্মোহিত হয়ে তার অলংকার এবং টাকা পয়সা অপরাধীর হাতে তুলে দেয়। নওগাঁ জেলা পুলিশ এই ধরনের অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park