সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে অপহরণের পর শিশুকে নির্যাতন, মৃত ভেবে কচুরিপানার নিচে ফেলে যাওয়ার অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯২ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি ঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে অপহরণের পর নির্মম নির্যাতনের পর মৃত ভেবে কচুরিপানার নিচে চাপা দিয়ে ফেলে রাখার অভিযোগ উঠেছে এক মাদকসেবীর বিরুদ্ধে| সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের মহিষাহাটি গ্রামে এ ঘটনা ঘটে| পরে স্থানীয়দের শিশুটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে| আহত শিশু জাহিদ হোসেন মহিষাহাটি গ্রামের ভ্যানচালক আবুল কালামের ছেলে| বর্তমানে সে কালীগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন|
অভিযুক্ত হৃদয় হাসান (২৬) একই গ্রামের আমিনুর রহমানের ছেলে| স্থানীয়দের ভাষ্য, হৃদয় মাদকাসক্ত ও বখাটে হিসেবে পরিচিত|
শিশুটির বাবা আবুল কালাম জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে তিনি ভ্যান নিয়ে বের হন| কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা মোবাইল ফোনে তাকে জানান, তার ছেলে জাহিদকে হত্যা করে মাজদিয়া বাওড়ের কচুরিপানার নিচে ফেলে রাখা হয়েছে| খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়|
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের মান্দারতলা এলাকায় খেলছিল জাহিদ| এ সময় হৃদয় হাসান তাকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে যায় এবং মারধর ও নির্যাতন চালায়| একপর্যায়ে অচেতন হয়ে পড়লে মাজদিয়া বাওড়ের কচুরিপানার নিচে চাপা দিয়ে রেখে পালিয়ে যায়|
পরে পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ভ্যানচালকের চোখে কচুরিপানার ফাঁকে শিশুটিকে দেখতে পান| স্থানীয়দের সহায়তায় জাহিদকে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়|
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান বলেন, শিশু নির্যাতনের ঘটনাটি নিয়ে তদন্ত চলছে| তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে|

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park