বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

রাজধানীর বংশালে ২ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মো. ইব্রাহীম ওরফে টগর (২৭), মো. নাসির (৩৫), মো. মিরাজ (৫৩), রেজাউল করিম ওরফে মুরাদ (৪০), মো. ইমরান (২২) এবং আমেনা বেগম (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে বংশাল থানার নবাবপুর ফাঁড়ির গলি এলাকার ২৫১/১ নম্বর একটি ভাঙা বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সেখানে অবস্থানরত ছয়জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও হেফাজত থেকে মোট ২ হাজার ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য উল্লেখযোগ্য বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park