সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজপথে নাশকতা মেনে নেয়া হবে না —- আমির হোসেন আমু।

  • আপডেট সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৩৪ বার পঠিত

এম,এস,এ রেজা (শুভ্র শাওন):

১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনাকে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

৮ ডিসেম্বর ( বৃহস্পতিবার) সকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর নিউ ইস্কাটনস্থ নিজ বাসভবনে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা।
আমির হোসেন আমু বলেন রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি ও কোন ধরনের নাশকতা মেনে নেয়া হবে না।

তিনি বলেন মানুষের অসহায়ত্বকে পুজি করে গণতন্ত্র এবং ভোটের দাবির পেছনে বিএনপির মূল লক্ষ্য সংবিধান পরিবর্তন করা । বিজয় দিবসের আনুষ্ঠানিকতা নষ্ঠ করার জন্যই তারা দেশে অরাজকতা তৈরীর প্রস্তুতি নিচ্ছে ।

আমির হোসেন আমু বলেন দেশের সাংবিধানিক শুন্যতা এবং রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করার জন্যই বিএনপি রাজপথে নৃশংসতার পথ বেছে নিয়েছে । তিনি জানান ১৪দল আওয়ামী লীগের সাথে জোট বেঁধেই আগামী নির্বাচনে বিএনপি জামায়াত অপশক্তির বিরুদ্ধে লড়বে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য জানান বৈশ্বিক সংকটে সৃস্ট দেশের সকল সমস্যা ১৪দল এক সাথে মোকাবেলা করাবে। তিনি বলেন বিএনপি জামাতের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে পেশাজীবি সংগঠন গুলোর সাথে বৈঠক করবে ১৪দল । ১৪দল ভিত্তিক দলগুলো সরব হবে দেশ ব্যপী।

জোট সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর সভাপতি হাসানুল হক ইনু,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গনতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গন আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার,ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান সহ ১৪ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park