সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারী জলঢাকায় অপপ্রচার ও গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
নীলফামারী:

নীলফামারীর জলঢাকায় অপপ্রচার ও গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, ভুয়া তথ্য প্রচার, অনলাইন জুয়া, অশ্লীল ও অনৈতিক কনটেন্টের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা মিজানুর রহমান, সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমান মাস্টার, নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ কামারুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তা,থানা তদন্ত কর্মকর্তা এসআই কাজল চন্দ্র, সহকারী কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, আলহাজ্ব মোবারক হোসেন অর্নিবান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব আলমগীর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ কামারুজ্জামান, বলেন, প্রযুক্তির যুগে তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহার যেমন মানুষের জীবনকে সহজ করেছে, তেমনি এর অপব্যবহার সমাজে নানা ধরনের অপরাধ, বিভ্রান্তি ও নৈতিক অবক্ষয়ের জন্ম দিচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার, মিথ্যা তথ্য প্রচার, চরিত্রহনন, ব্ল্যাকমেইলিং, সাইবার বুলিং, অনলাইন প্রতারণা এবং অশ্লীল ভিডিও ও কনটেন্টের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে অনেক তরুণ-তরুণী সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফেসবুক ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল ভিডিও, কুরুচিপূর্ণ কনটেন্ট, ভুয়া প্রচারণা এবং অসত্য তথ্য সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব আলমগীর হোসেন বলেন, বর্তমান অপরাধ, বিভ্রান্তি ও নৈতিক অবক্ষয়ের জন্ম দিচ্ছে, এসব কর্মকাণ্ড শুধু ব্যক্তিগত ও পারিবারিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং সামাজিক স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার বলেন, সাইবার ক্রাইম, ফেসবুকের ভুয়া আইডি, অনলাইন প্রতারণা, অবৈধ ক্যাসিনো জুয়া, অশ্লীল কনটেন্ট এবং ধর্মীয় ও সামাজিক বিষয়ে মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। যারা এসব অপকর্মের মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের আইনের আওতায় আনতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে বেরিয়ে এসে শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশ গঠনের ইতিবাচক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে হবে। প্রযুক্তিকে ধ্বংসের নয়, উন্নয়ন ও কল্যাণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, প্রযুক্তিগত অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।অনলাইন জুয়া, সাইবার অপরাধ, অশ্লীলতা এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহার থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সুস্থ, সচেতন ও দায়িত্বশীল ডিজিটাল সমাজ গড়ে তুলতে হলে সবাইকে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে অনৈতিক ও ক্ষতিকর অনলাইন কার্যক্রম থেকে দূরে রেখে সৃজনশীল ও শিক্ষামূলক কাজে সম্পৃক্ত করার জন্য অভিভাবক ও সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। সভা শেষে প্রযুক্তিগত অপপ্রচার, সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park