সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হালুয়াঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন: অভিযুক্ত স্বামী পলাতক

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৯৪ বার পঠিত

​এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :

​ময়মনসিংহের হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে হাবিবুর রহমান নামে স্বামীর বিরুদ্ধে স্ত্রী শিরিনা আক্তারকে (৩০) কোদাল দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার কৈচাপুর ইউনিয়নের জোকাবিলেরকান্দা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
​নিহত শিরিনা আক্তার জোকাবিলেরকান্দা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। তাঁদের সংসারে চাঁদনী (৯) নামে এক কন্যা ও অনিক হাসান (১৮ মাস) নামে এক পুত্রসন্তান রয়েছে।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সংসারে নিত্যপ্রয়োজনীয় খরচ ও সাংসারিক বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে বাজার করে দেওয়ার কথা বলে হাবিবুর রহমান স্ত্রীকে বাড়ির পাশের একটি পতিত জমিতে নিয়ে যান। অভিযোগ রয়েছে, সেখানে পূর্বপরিকল্পিতভাবে কোদাল দিয়ে পিটিয়ে শিরিনা আক্তারকে গুরুতর আহত করেন হাবিবুর। পরবর্তীতে ঘটনাস্থলেই শিরিনার মৃত্যু হয়।
​নিহতের মেয়ে চাঁদনী জানায়, “বাবা মাকে বাজার করে দেওয়ার কথা বলে বাড়ির পাশে নিয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পরই খবর পাই মা আর নেই।” সে তার মায়ের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
​নিহতের ফুফু আনোয়ারা জানান, শিরিনা ছিলেন হাবিবুরের দ্বিতীয় স্ত্রী। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। এ বিষয়ে হাবিবুরের পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
​ওসি আরও বলেন, “হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park