সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরায় চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৯২ বার পঠিত

শাহেদ আহমেদ, সাতক্ষীরা

সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় দলিলে উল্লেখিত চলাচলের রাস্তা দখল করে বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসীর স্ত্রী। একই সঙ্গে তিনি জমি দখল, প্রাণনাশের হুমকি, হয়রানি ও সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও তুলে ধরেন।
বুধবার (২৪ জুন) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা, নজরুল ইসলামের মেয়ে ও প্রবাসী আরিফুজ্জামানের স্ত্রী নাসরিন।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার স্বামী আরিফুজ্জামান ২০১৭ সালে নাসির উদ্দীন বাবুর কাছ থেকে ২ দশমিক ৫ কাঠা জমি ক্রয় করেন। ওই জমির নিবন্ধিত দলিলে ৮ ফুট প্রশস্ত প্রবেশপথের উল্লেখ রয়েছে। পরবর্তীতে সেখানে বসতবাড়ি নির্মাণ করে তিনি সন্তানদের নিয়ে বসবাস শুরু করেন।
তার অভিযোগ, অ্যাডভোকেট সাইফুল্লাহ গণি ২০২৫ সালের নভেম্বর মাসে পাশের দুটি প্লট ক্রয়ের পর দলিলে উল্লেখিত ওই প্রবেশপথ দখল করে রাতারাতি গেট ও প্রাচীর নির্মাণ করেন। এতে শুধু তাদের পরিবার নয়, প্রায় ১৫টি পরিবারের চলাচল বন্ধ হয়ে যায়।
নাসরিনের দাবি, তার স্বামী দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় তিনি নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তাকে কুপ্রস্তাব দেন। প্রস্তাবে সাড়া না দেওয়ায় গত ২৯ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে তার প্রায় ১০ কাউন বিজলির গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান।
তিনি আরও অভিযোগ করেন, মামলার সাক্ষীদের নিয়মিত ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তার ১৪ বছর বয়সী স্কুলপড়ুয়া মেয়ে এবং দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছেলেকে অপহরণ ও গুমের হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে ছেলেকে স্কুলের আবাসিক হোস্টেলে এবং মেয়েকে বাবার বাড়িতে রাখতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি। এতে তাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে নাসরিন বলেন, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় এলাকার সাধারণ মানুষ ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময় মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হয়। একটি ঘটনায় ২৪ জন নারী-পুরুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যাদের মধ্যে দুইজন এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন। গ্রেপ্তারের আশঙ্কায় তারা আত্মগোপনে রয়েছেন বলেও দাবি করেন।
তিনি বলেন, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। যেকোনো সময় তার বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া কিংবা আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে নাসরিন অভিযুক্ত অ্যাডভোকেট সাইফুল্লাহ গণির বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দলিলে উল্লেখিত নকশা অনুযায়ী চলাচলের রাস্তা পুনরুদ্ধারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park