সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারী জলঢাকায় জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হয়

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী
নীলফামারী

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, জীবন বাঁচান, মাদককে না বলুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামীর আল-ফালাহ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবু সাঈদ ট্রাফিক মোড়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে সভাপতিত্বে ছিলেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের নবনিযুক্ত সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, মাদকবিরোধী আলোচনা ও সচেতনতামূলক বক্তব্য শেষে পুনরায় একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামায়াতে ইসলামীর আল-ফালাহ কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলা, পৌরসভাসহ ১১টি ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জলঢাকা উপজেলা শাখার সভাপতি ও কর্মপরিষদের শুরা সদস্য অপিয়াম রহমান, জুলাই যোদ্ধা আব্দুল হাকিম সাবু, পৌর যুব বিভাগ শফিকুল ইসলাম স্বপন, এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নভিত্তিক যুব ও ক্রীড়া বিভাগের ডাউয়াবাড়ী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি গোলাম মোস্তফা, সেক্রেটারি হালিমুর রহমান, শৌলমারী সভাপতি মাহাফুজার, সেক্রেটারি আব্দুর রহিম, কৈমারী ইউনিয়ন, সভাপতি আব্দুল কাদের, সেক্রেটারি নাজমুল হুদা, খুটামারা সভাপতি ওসমান গণি, সেক্রেটারি আব্দুল হালিম, কাঁঠালী সভাপতি নাহিদুর রহমান, সেক্রেটারি নাজমুল হোসেন, মীরগঞ্জ সভাপতি হাফেজ. আতাউর রহমান, সেক্রেটারি হাসিনুর রহমান।শিমুলবাড়ী সভাপতি মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি নাজমুল হুদা, ধর্মপাল সভাপতি আলম হোসেন , সেক্রেটারি হায়দার আলী, গোলনা সভাপতি আমিরুজ্জামান, সেক্রেটারি আলাকুল ইসলাম, বালাগ্রাম সভাপতি মনোয়ার হোসেন, সেক্রেটারি শাহীম হোসেন, গোলমুন্ডা সভাপতি সাব্বির আহমেদ, সেক্রেটারি গোলাম রব্বানী প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্যে ডাউয়াবাড়ী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি গোলাম মোস্তফা বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। তরুণদের নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে অপিয়াম রহমান বলেন, মাদক সমাজের ক্যান্সার। এটি ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক ব্যবসায়ীরা জাতির শত্রু। যারা যুবসমাজের হাতে বই-কলমের পরিবর্তে মাদক তুলে দেয়, তারা সমাজের সবচেয়ে বড় অপরাধী। তাদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসনকে আরও কঠোর ও নিরপেক্ষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী, গাঁজা কারবারি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। কোনো অবস্থাতেই এদের জলঢাকার মাটিতে স্থান হতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে। তাই সচেতনতা বৃদ্ধি, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করা সম্ভব। সভাপতির বক্তব্যে উপজেলা যুব বিভাগের নবনিযুক্ত সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ বলেন, মাদকমুক্ত জলঢাকা গড়ে তোলা আমাদের সবার নৈতিক দায়িত্ব। মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং তাদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমরা এমন একটি জলঢাকা গড়তে চাই, যেখানে তরুণদের হাতে থাকবে শিক্ষা, নৈতিকতা, খেলাধুলা ও মানবিক মূল্যবোধ, মাদক নয়। আসুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা পালন করি এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি। শেষে তিনি উপস্থিত সকলকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park