সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাভারে ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার, ঢাকা:

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) বিশেষ অভিযান চালিয়ে সাভারের পৃথক দুটি স্থান থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে গত ২৫ জুন রাত ১০টা ৫ মিনিটে সাভার মডেল থানার ফুলবাড়িয়া রাজাঘাট এলাকা থেকে মো. ছাদেক হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

এছাড়া ২৬ জুন ভোর ৫টা ৫০ মিনিটে সাভার মডেল থানার বলিয়ারপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে মো. আব্দুল কাইয়ুম (৪০) ও মো. মুন্না (২৮)-কে ২৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে পূর্বে ৭টি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তার তিন আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park