
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের বোর্ডবাজার জামে মসজিদে জুমার নামাজের সময় দানবাক্সে জাল ৫০০ টাকার নোট দিয়ে আসল টাকা নিয়ে যাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন মুসল্লিরা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি দানবাক্সে একটি জাল ৫০০ টাকার নোট রেখে সেখান থেকে ৪০০ টাকা আসল টাকা নিয়ে বের হওয়ার চেষ্টা করেন। বিষয়টি কয়েকজন মুসল্লির নজরে এলে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় মুসল্লিরা জানান, পবিত্র মসজিদের দানবাক্সকে কেন্দ্র করে এ ধরনের প্রতারণার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা সকল মসজিদ কর্তৃপক্ষকে দানবাক্সের নিরাপত্তা জোরদার এবং সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।